রেশন কার্ড (Ration Card) তৈরী নিয়ে ক্রমশ চাপ বাড়ছে অধিকারিকদের। যে কারণে এবার শীঘ্রই প্রতিবাদে সামিল হতে চলেছেন সকলে বলে খবর। বিহারে নতুন রেশন কার্ড তৈরির চাপ ও পরিকাঠামোর অভাবে সরবরাহ আধিকারিকদের ক্ষোভ বাড়ছে। পর্যাপ্ত কর্মী, কম্পিউটার, স্ক্যানার, ইন্টারনেট ও গাড়ি না থাকা সত্ত্বেও বিপুল লক্ষ্যমাত্রা দেওয়া হয়েছে। বেশ কিছু সংগঠনের দাবি, রেশন কার্ড পরিষেবার বৈধ সময়সীমা ৩০ দিন হলেও মাত্র কয়েক দিনের মধ্যে যাচাই ও সিদ্ধান্তের চাপ দেওয়া হচ্ছে। এর ফলে, সরবরাহ কর্মকর্তারা লক্ষ্যমাত্রা ও নিয়মকানুনের মাঝে আটকে পড়েছেন। পরিস্থিতি ক্রমশ খারাপ হচ্ছে। ফলে কাজের চাপ কমানোর দাবি জানানো হয়েছে। তবে প্রশাসন কোনও উচ্চবাচ্য না করে শেষমেষ কর্মকর্তারা প্রতিবাদের ডাক দিয়েছেন।
রেশন কার্ড তৈরিতে বড় বাধা!
বিহারের দারভাঙ্গা জেলা সভাপতি রোশন কুমার জানিয়েছেন যে, ইউনিয়ন নানা দাবি এবং এই অভিযান সম্পর্কিত বাস্তব সমস্যাগুলো নিয়ে খাদ্য বিভাগকে একাধিকবার চিঠি দিয়েছে, কিন্তু প্রত্যাশিত সমাধান মেলেনি। এর প্রতিবাদে, সমস্ত সরবরাহ কর্মকর্তা ২০ থেকে ২৬ আগস্ট পর্যন্ত কালো ব্যাজ পরে প্রতীকী প্রতিবাদ করবেন। এই সময়ে সরকারি ও জনকল্যাণমূলক কাজ চালু থাকবে।
দাবি পূরণ না হলে, গণছুটি এবং তার ফলস্বরূপ ধর্মঘটের কথাও বিবেচনা করা হতে পারে। রেশন কার্ডের আবেদন প্রক্রিয়াকরণের সময়সীমা নিয়েই ইউনিয়নের প্রধান আপত্তি। ইউনিয়নের মতে, জনসেবার অধিকার আইনে রেশন কার্ড ইস্যু করার জন্য ৩০ দিনের একটি বিধিবদ্ধ সময়সীমা রয়েছে, অথচ বিভাগীয় নির্দেশনায় টি+১ এর মধ্যে সরেজমিন পরিদর্শন, টি+২ এর মধ্যে সহকারী জেলা সরবরাহ কর্মকর্তার পরিদর্শন এবং টি+৩ এর মধ্যে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার কথা বলা হয়েছে।
সমস্যা হচ্ছে ই-কেওয়াইসি নিয়েও
একাধিক ইউনিয়নের দাবি, ই-কেওয়াইসি ও প্রযুক্তিগত সমস্যায় রেশন কার্ড তৈরির কাজ ব্যাহত হচ্ছে। ডিলারভিত্তিক বকেয়া ইকে ওয়াইসির তালিকা না থাকায় সুবিধাভোগীদের খুঁজে পেতে সমস্যা হচ্ছে। স্মার্ট, পিডিএস ও আরসিএমএস অ্যাপের ত্রুটিতেও আবেদন ও কার্ড ইস্যু ধীর হয়েছে। ১১ জুলাই–৫ আগস্টে ২১,১৫০ আবেদন হলেও ১৩–২৯ জুলাইয়ে মাত্র ২,৫০০ কার্ড ইস্যু হয়েছে। ইউনিয়নের অভিযোগ, প্রিন্টিং, তৃণমূল পর্যায়ের যাচাই ও যাতায়াতের খরচ আধিকারিকদের নিজের পকেট থেকে দিতে হচ্ছে এবং রাত পর্যন্ত কাজ করতে হচ্ছে। ব্লক অফিসে কম্পিউটার, ইন্টারনেট, আসবাবসহ মৌলিক পরিকাঠামোরও ঘাটতি রয়েছে।
মন্তব্য ও প্রতিক্রিয়া
৩