আপনিও কি BSNL-র সিম ব্যবহার করেন? তাহলে জানিয়ে রাখি, সকলের জন্য একদম ধামাকাদার অফার আনল এই টেলিকম সংস্থাটি। শুনতে অবিশ্বাস্যকর লাগলেও এবার গ্রাহকরা মাত্র ১ টাকায় আনলিমিটেড কলিং, প্রতিদিন 1GB করে ডেটা সঙ্গে 100টি SMS-র সুবিধা পেয়ে যাবেন আপনি। নিশ্চয়ই ভাবছেন কীভাবে? তাহলে চলুন সেটাই জেনে নেওয়া যাক। 

মাত্র ১ টাকার প্ল্যান আনল BSNL 

আসলে BSNL স্বাধীনতা দিবস উপলক্ষে তাদের ১ টাকার প্ল্যানটি পুনরায় চালু করেছে। এই প্ল্যানটিতে ব্যবহারকারীরা আনলিমিটেড কলিং এবং ডেটা সহ বিভিন্ন সুবিধা পাবেন। গত বছর, ভারত সঞ্চার নিগম লিমিটেড ২৮ দিনের ভ্যালেডিটি সহ একই ধরনের একটি ১ টাকার প্ল্যান চালু করেছিল। নতুন সিম কেনার পর ব্যবহারকারীরা কলিং এবং ডেটার ক্ষেত্রে বিভিন্ন সুবিধা পেয়েছিলেন।

বিএসএনএল তাদের অফিশিয়াল এক্স হ্যান্ডেলের মাধ্যমে ১ টাকার একটি নতুন প্ল্যান ঘোষণা করেছে। এই ফ্রিডম অফারের অধীনে, নতুন বিএসএনএল সিম গ্রাহকদের জন্য ২৪ দিনের ভ্যালিডিটি দেওয়া হচ্ছে। এর সুবিধাগুলোর মধ্যে রয়েছে 1GB করে ডেটা সঙ্গে 100টি SMS। এই অফারটি ১২ সেপ্টেম্বর, ২০২৬ পর্যন্ত বৈধ থাকবে। গত বছর, কোম্পানিটি ১ টাকার একটি প্ল্যান চালু করেছিল, যেখানে ব্যবহারকারীরা প্রতিদিন 2GB হাই-স্পিড ডেটা পেতেন। প্ল্যানটির মেয়াদ ছিল ২৮ দিন। ব্যবহারকারীরা ভারতজুড়ে আনলিমিটেড কলিং, বিনামূল্যে ন্যাশনাল রোমিং এবং প্রতিদিন ১০০টি ফ্রি এসএমএস-এর সুবিধাও পেতেন। 

বিএসএনএল-এর ফ্রিডম অফার অবাক করছে সকলকে 

সরকারি টেলিকম সংস্থাটি তার কোটি কোটি ব্যবহারকারীর জন্য আরও একটি ফ্রিডম অফার ঘোষণা করেছে , যেখানে ব্যবহারকারীদের ২৩৯৯ টাকার বার্ষিক রিচার্জ প্ল্যানে ৪৭ দিনের অতিরিক্ত ভ্যালিডিটি দেওয়া হচ্ছে। ভারত সঞ্চার নিগম লিমিটেডের এই প্ল্যানটির ভ্যালিডিটি ৩৬৫ দিন। এখন ব্যবহারকারীরা এতে মোট ৪১২ দিনের ভ্যালিডিটি পাবেন। এছাড়া, প্ল্যানটিতে উপলব্ধ সমস্ত সুবিধাও ৪১২ দিনের জন্য পাওয়া যাবে। এই প্ল্যানটিতে প্রতিদিন 2GB হাই-স্পিড ডেটা এবং ১০০টি ফ্রি এসএমএস পাওয়া যায়। এছাড়া, সারা ভারতে আনলিমিটেড কলিং এবং ফ্রি ন্যাশনাল রোমিং-এর সুবিধাও রয়েছে।