সৌভিক মুখোপাধ্যায়, হাবড়া: সকাল থেকেই আকাশে এখন ঘন কালো মেঘের আনাগোনা, আর সঙ্গে বইছে হালকা বাতাস (Weather Update)। তবে এর মাঝেও ভ্যাঁপসা গরমের অনুভূতি টের পাচ্ছে বঙ্গবাসী। আর এই পরিস্থিতিতে রাজ্যজুড়ে বজ্রবিদ্যুৎ ঝড়বৃষ্টির সম্ভাবনার কথা জানালো আলিপুর আবহাওয়া দফতর। পূর্বাভাস অনুসারী, ঘূর্ণাবর্ত ও নিম্নচাপ অক্ষরেখার প্রভাবে আগামী কয়েক ঘণ্টার মধ্যেই দক্ষিণবঙ্গ সহ উত্তরবঙ্গের একাধিক জেলায় ঝড়বৃষ্টি হতে পারে।
দক্ষিণবঙ্গের কোথায় কোথায় হবে বৃষ্টি?
আলিপুর আবহাওয়া দফতরের রিপোর্ট অনুযায়ী, আজ দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় বিক্ষিপ্তভাবে ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তালিকায় রয়েছে বাঁকুড়া, বীরভূম, পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ এবং পুরুলিয়া। এছাড়াও পশ্চিমের জেলাগুলিতে কোথাও কোথাও ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হওয়া বইতে পারে। আর কলকাতায় দিনভর আকাশ মেঘলা থাকার সম্ভাবনা জারি করেছে হাওয়া অফিস। পাশাপাশি বিকেল বা সন্ধ্যার দিকে বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
আবহাওয়াবিদরা বলছেন, বর্তমানে পূর্ব বাংলাদেশে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। আর উত্তর-পূর্ব ভারতের অসম এবং নাগাল্যান্ড অঞ্চলের উপর আরও একটি ঘূর্ণাবর্ত সক্রিয় রয়েছে। এছাড়াও ঝাড়খণ্ড লাগোয়া নিম্নচাপ অক্ষরেখা বিরাজ করছে। আর সবকিছুর সম্মিলিত প্রভাবই বাংলার উপরে পড়ছে। আবহাওয়া দফতরের মতে, আগামী কয়েক দিন রাজ্যে গরমের পাশাপাশি ঝড়-বৃষ্টি বাড়তে পারে। তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি পর্যন্ত বাড়ার সম্ভাবনা রয়েছে।
আরও পড়ুন: ভারত থেকে প্রতি বছর কী পরিমাণ ডিজেল আমদানি করে বাংলাদেশ? দেখুন পরিসংখ্যান
উত্তরবঙ্গে কেমন থাকবে আবহাওয়া?
অন্যদিকে উত্তরবঙ্গে আজ বেশ কিছু জেলায় ঝড়বৃষ্টির সম্ভাবনা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। বিশেষ করে দার্জিলিং, কালিম্পং, মালদা, দক্ষিণ দিনাজপুর জেলাগুলিতে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টিপাত হতে পারে। পাশাপাশি দার্জিলিং এবং কালিম্পং এর পাহাড়ি এলাকায় হালকা থেকে মাঝারি কুয়াশা থাকার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া অফিস।
মন্তব্য ও প্রতিক্রিয়া
৩