ঘনিয়ে এলো বাংলার আকাশ। আজ বৃহস্পতিবার সকাল থেকে আকাশে রোদ থাকলেও বর্তমানে যেন বাংলায় আধার নেমে এসেছে। যে কোনও মুহূর্তে ঝেঁপে বৃষ্টি  (Weather Today) নামতে চলেছে সেটা বলাই বাহুল্য। এমনিতে আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, আজ থেকে বাংলা জোরে ভারী বৃষ্টির তেমন সম্ভাবনা নেই। মাঝারি থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজও জেলায় জেলায় জেলায় ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিমি বেগে ঝড় সঙ্গে তুমুল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গে তো আর কিছুক্ষণের মধ্যে বৃষ্টি নামল বলে খবর। 

কিছুক্ষণের মধ্যে দক্ষিণবঙ্গে ধেয়ে আসছে ঝড় বৃষ্টি 

ইতিমধ্যে নিম্নচাপ অন্য রাজ্যে সরে গিয়েছে। বাংলার ওপর এখন শুধু সক্রিয় হয়ে রয়েছে মৌসুমি অক্ষরেখা। কিছুটা হলেও দক্ষিণবঙ্গের আবহাওয়ার উন্নতির বার্তা দিয়েছে আবহাওয়া অফিস। তবে একেবারে যে বাংলা বৃষ্টিহীন থাকবে সেটাও নয়। আজ কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার, ২০ অগাস্ট দক্ষিণবঙ্গের অনেক জেলায় ঝড়বৃষ্টির আশঙ্কা রয়েছে। আইএমডি কলকাতা জানিয়েছে, এদিন কলকাতার পাশাপাশি উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, নদিয়া ও মুর্শিদাবাদে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির জন্য বিশেষ সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া অফিস।

তবে বেশি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে হুগলি ও উত্তর ২৪ পরগনা জেলায় বলে খবর। যদিও আবার ভ্যাপসা গরম যে কাটবে সেটাও নয়, বরং গরমের দাপট নতুন করে দক্ষিণবঙ্গে বিরাজ করতে চলেছে বলে আশঙ্কা। মেঘলা আকাশই গুমোট গরমের কারণ হবে। 

কেমন থাকবে উত্তরবঙ্গের আবহাওয়া 

এবার জেনে নেওয়া যাক উত্তরবঙ্গের আবহাওয়া কেমন থাকবে সে বিষয়ে। আলিপুর আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, বৃহস্পতিবার উত্তরবঙ্গে ব্যাপক ভারী বৃষ্টি হতে পারে। দার্জিলিং থেকে শুরু করে জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহারে ভারী বৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে। আপাতত সেখানে বৃষ্টি চলবে বলে খবর।