রেল (Indian Railways) যাত্রীদের জন্য রইল সুখবর। এবার ট্রেনের টিকিটের (Train Ticket) মিলবে আরও সহজে। জরুরি ভিত্তিতে তৎকাল ছাড়াও আরও একটি উপায় রয়েছে ট্রেনের টিকিট বুক করার জন্য। এই উপায়ে টিকিট বুক করলে অতিরিক্ত কোনো চার্জ গুণতে হবে না। বরং, টিকিটের মূল দামের ওপর ছাড় পেলেও পেতে পারেন।
এবার চার্ট তৈরী হলেও মিলবে ট্রেনের কনফার্ম টিকিট!
অনেকেই হয়তো জানেন না, ভারতীয় রেলে Currant Booking নামের একটি ফিচার রয়েছে। এর সাহায্যে, ট্রেনের চার্ট তৈরি হওয়ার পরেও আসন নিশ্চিত করার সুবিধা দেওয়া হয়। এটি সরাসরি সরকারি ব্যবস্থা, কোনো বেসরকারি ওয়েবসাইট ব্যবহার করে টিকিট কাটার দরকার পড়বে না।
চার্ট তৈরি হওয়ার পরেও কীভাবে টিকিট কাটা সম্ভব?
অনেক ক্ষেত্রে ট্রেনের সিট ফাঁকা থাকে। চার্ট তৈরি হওয়ার পর বোঝা যায় কোন কামরায় কতো নম্বর আসন ফাঁকা আছে। সপ্তাহের মাঝামাঝি সময় বা পালাপার্বন নেই এমন সময় ফাঁকা আসনের সংখ্যা অনেক বেশি থাকে। রেলের নিয়ম অনুযায়ী, সাধারণত ট্রেন ছাড়ার প্রায় ৪ ঘণ্টা আগে প্রথম চার্ট তৈরি হয়। চার্ট প্রকাশের পর থেকে ট্রেন ছাড়ার ৫ মিনিট আগে পর্যন্ত Current Booking করা যায়। অবস্থা বিশেষ চার্ট তৈরির সময় এদিকওদিক হতে পারে। মোটামুটি ট্রেন ছাড়ার আগে রেলের অফিসিয়াল ওয়েবসাইট কিংবা IRCTC অ্যাপের মাধ্যমে এই উপায়ে টিকিট কাটা সম্ভব।
রেলের অফিসিয়াল ওয়েবসাইট কিংবা IRCTC অ্যাপ ওপেন করার ওপর Charts Vacant অপশনে গিয়ে কোন ট্রেনে, কোন কোচে এবং কোন আসন খালি রয়েছে সেটা তখনই দেখে, বুক করে নিতে পারবেন। বাড়তি অর্থ দেওয়ার প্রয়োজন নেই। সাধারণ ক্ষেত্রে টিকিটের যা ভাড়া, সেটাই ধার্য করা হয়। কিছু ক্ষেত্রে রেলের পক্ষ থেকে ছাড়ের ব্যবস্থাও করা হয়ে থাকে। যারা আপৎকালীন ভিত্তিতে যাত্রা করতে চাইছেন, তাদের জন্য রেলের এই ফিচার খুবই কার্যকর হতে পারে। তবে সপ্তাহের শেষের দিকে কিংবা ছুটির দিন, উৎসবের সময়ে সিট ফাঁকা পাওয়া মুশকিল। উৎসবের সময়ে বা সপ্তাহের শেষের দিকে দূরে কোথাও যাওয়ার আগে হাতে বেশ কিছু দিন সময় রেখে টিকিট বুক করে রাখাই ভালো।

