দুর্গাপুজো আসতে খুব একটা বেশি দেরি নেই। অনেক বাঙালি আছে পুজোর কয়েকটা দিন ছুটি কাটাতে কেউ সমুদ্রে নয়ত কেউ পাহাড়ে যান। খরচ বাঁচাতে অবশ্য দিঘার জুড়ি মেলা ভার। আপনিও কি এই পুজোয় দিঘায় (Digha) ট্রেনে করে ঘুরতে যাওয়ার প্ল্যান করছেন? তাহলে আপনার জন্য রেল সুখবর শুনিয়েছে। দিঘাগামী ট্রেনের সময়সীমা আবারও একবার বাড়ানো হল। তালিকায় হাওড়াগামী ট্রেন আছে কি? চলুন জেনে নেবেন।
পুজোর আগে বাড়ল দিঘাগামী ট্রেনের সময়সীমা
আর অপেক্ষা না করে জানিয়েছে রাখি, আবারও বাড়ানো হলো স্পেশাল ট্রেনের সময়সীমা। আর এই ট্রেনটি হল পাঁশকুড়া-দিঘা লোকাল। হ্যাঁ একদম ঠিক শুনেছেন। এক রিপোর্ট অনুযায়ী, দুর্গাপুজোর প্রাক্কালে ট্রেন নম্বর 08117/08118 পাঁশকুড়া দিঘা স্পেশাল লোকাল ট্রেনের সময়সীমা আবারও অনেকটাই বাড়ানো হল। পুজোর সময়েও এই ট্রেনে যাত্রীরা সফর করতে পারবেন।
আরও পড়ুনঃ প্রধানমন্ত্রী কিষাণ যোজনা নিয়ে বিরাট ঘোষণা, আনন্দে লাফাচ্ছেন কৃষকরা
জানা গিয়েছে, এই ট্রেনটির গত ৩১ জুলাই, ২০২৬ এ চলাচলের শেষ দিন ছিল। তবে যাত্রীদের চাহিদা ও আসন্ন দুর্গাপুজোর কথা ভেবে রেলের তরফে এই ট্রেনটির সময়সীমা বাড়ানো হল। আগেও বাড়ানো হয়েছিল। তবে এবার পুনরায় ট্রেনটির সময়সীমা বাড়ানো হলো।
অনেকেই বলছেন, রেলের উচিৎ ট্রেনটিকে দ্রুত স্থায়ীভাবে চালানোর ব্যবস্থা করা। আসলে যত সময় এগিয়েছে এই ট্রেনটি দিঘা যাওয়ার ক্ষেত্রে অনেকটাই জনপ্রিয় হয়ে উঠেছে। এই ট্রেনের রুটটিও সুন্দর, মোটের ওপর সময়েই চলে। ফলে বেশিরভাগ মানুষের দাবি, ট্রেনটিকে স্থায়ী করে দেওয়ার। এখন দেখার রেল এই বিষয়ে কী সিদ্ধান্ত নেয়।
ট্রেনের সময়সূচী কী?
আপনিও যদি এই ট্রেনে করে দিঘা যাওয়ার প্ল্যান করছেন তাহলে ট্রেনটির সময়সূচী সম্পর্কে জেনে নিন। পাঁশকুড়া থেকে ছাড়ে সকাল ৭টা নাগাদ।
আরও পড়ুনঃ মাসের শুরুতেই ২০০ টাকা কমল LPG সিলিন্ডারের দাম
এরপর সেটি দিঘা পৌঁছায় সকাল ৯:২০ মিনিটে। ফিরতি পথে দিঘা থেকে লোকাল ট্রেনটি ছাড়ে সকাল ৯:৩০ নাগাদ এবং সেটি পাঁশকুড়া পৌঁছায় সকাল ১১:৫০ মিনিটে।

