ট্রেনের (Train) বাড়তি ভাড়া নিয়ে আর চিন্তা নয়। কারণ এবার রেলে (Indian Railways) সফর সস্তা হয়ে গেল। জেনারেল টিকিটে ভ্রমণকারী যাত্রীদের জন্য সুখবর এসেছে। এই জেনারেও টিকিটে ভ্রমণকারী যে সকল যাত্রী RailOne অ্যাপের মাধ্যমে অনলাইনে টিকিট বুক করেন, তাঁরা ডিজিটাল টিকিটের উপর ৩ শতাংশ ছাড় পাবেন। হ্যাঁ একদম ঠিক শুনেছেন। যদিও রেল কর্তৃপক্ষ এখন এই ছাড়ের মেয়াদ বাড়ানোর ঘোষণা করেছে।
ট্রেনের টিকিটের ওপর বিপুল ছাড়ের ঘোষণা
রেল কর্তৃপক্ষ এই বোনাস স্কিমটি ৩১ মার্চ, ২০২৭ পর্যন্ত বাড়িয়েছে। এই সিদ্ধান্তের ফলে যাত্রীদের টিকিটের টাকা সরাসরি সাশ্রয় হবে। এই ৩% ছাড়ের অর্থ হলো, যেকোনো দুটি স্টেশনের মধ্যে ভাড়া ৪০০ টাকা হলে, আপনি টিকিটের দামে ১২ টাকা সাশ্রয় করতে পারবেন। এমনিতেই জেনারেল টিকিটের জন্য যাত্রীদের দীর্ঘক্ষণ দীর্ঘ লাইনে অপেক্ষা করতে হয়। সমস্যাটি দেখা দেয় যখন ট্রেনের ঘোষণা করা হয় এবং কোনো যাত্রীর কাছে টিকিট থাকে না। তবে, RailOne অ্যাপের মাধ্যমে সাধারণ টিকিট কেনার সুবিধা চালু হওয়ায় যাত্রীদের এই ঝামেলা কমে গেছে।
কী জানাচ্ছে রেল?
এদিকে টিকিটের উপর বিশেষ ছাড়ের ফলেও টাকা সাশ্রয় হয়। রেল কর্তৃপক্ষ জানিয়েছে যে, RailOne অ্যাপের মাধ্যমে অসংরক্ষিত (সাধারণ) টিকিট বুক করা যাত্রীরা মোট ভাড়ার উপর ৩ শতাংশ ছাড় পাবেন। অর্থাৎ, তাঁদের ৩ শতাংশ কম ভাড়া দিতে হবে। যদি আপনি কোনো ভ্রমণের জন্য ৪০০ টাকায় একটি টিকিট বুক করেন, তাহলে RailOne অ্যাপে ৩ শতাংশ ছাড়ের পর আপনাকে ৩৮৮ টাকা দিতে হবে। এর মানে হলো, আপনাকে ১২ টাকা কম দিতে হবে। ৪০০ টাকার ৩ শতাংশ হলো ১২ টাকা, যা আপনার ভাড়া থেকে বাদ দেওয়া হবে।
এই ছাড়টি সকল ডিজিটাল পেমেন্ট পদ্ধতির ক্ষেত্রে প্রযোজ্য। এর মানে হলো, যে সকল যাত্রী ইউপিআই, নেট ব্যাঙ্কিং, ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ড ব্যবহার করে অর্থ প্রদান করবেন, তাঁরা ছাড় পাবেন এবং সহজেই পেমেন্ট করতে পারবেন।

