আচমকা থমকে গিয়েছে নতুন বন্দে ভারত স্লিপার (Vande Bharat Sleeper) ট্রেন উদ্বোধন করার উদ্যোগ। কামাখ্যা বন্দে ভারত স্লিপার ট্রেন যাত্রা শুরু করেছিল বেশ কয়েক মাস আগে। তারপর কেটে গিয়েছে অনেকটা সময়, আসেনি নতুন রুটের বন্দে ভারত স্লিপার। কেন্দ্রীয় সরকার রেলকে ঢেলে সাজানোর পরিকল্পনা গ্রহণ করেছে। বন্দে ভারত এক্সপ্রেস আধুনিক ভারতীয় রেল (Indian Railways) পরিষেবার এক নব কান্ডারী। উদ্বোধনের পর থেকে সাধারণ যাত্রীদের মধ্যে ক্রমে বেড়েছে জনপ্রিয়তা। সিটার বন্দে ভারতের ভাড়া কিছুটা বেশি হওয়ার দরুন অনেকেরই এই ট্রেনে ওঠার সাধ এখনো পূরণ হয়নি। বন্দে ভারত স্লিপারের ভাড়া রাখা হয়েছিল মধ্যবিত্তের নাগালের মধ্যে। এখন প্রশ্ন উঠছে ১২০টি বন্দে ভারত স্লিপার ট্রেনের ভবিষ্যৎ নিয়ে।

১২০টি বন্দে ভারত স্লিপার ট্রেন নিয়ে বড় প্ল্যান রেলের!

সরকারের পূর্ব পরিকল্পনা অনুযায়ী ইতিমধ্যে আরো একাধিক বন্দে ভারত স্লিপার ট্রেনের উদ্বোধন হওয়ার সম্ভাবনা ছিল বা এখনই রয়েছে, কিন্তু নতুন পরিষেবা এখনো শুরু হয়নি। কারণ, নতুন ট্রেন এখনো এসে পৌঁছায়নি। খবর অনুযায়ী, ভারতীয় রেল ইতিমধ্যে আরো ২০০ টি বন্দে ভারত স্লিপার ট্রেনের বরাত হয়ে হয়েছে, বরাত দেওয়া হয়েছে একাধিক কোম্পানির কাছে। নতুন ট্রেনের নকশা তৈরি করা থেকে যন্ত্রাংশ তৈরি, এ এক বিরাট কর্মযজ্ঞ, সময় কিছুটা লাগবেই। সময় লাগবে , কিন্তু কাজ চলছে নির্ধারিত সময়ের থেকে পিছিয়ে। 

সদ্য প্রাপ্ত খবর অনুযায়ী, ২০০ টি নতুন বন্দে ভারত স্লিপার ট্রেনের মধ্যে ১২০ টির কাজ আপাতত বন্ধ রয়েছে। ২০২৩ সালে ২০০ টি ট্রেনের জন্য টেন্ডার ডাকা হয়েছিল। টেন্ডারের মাধ্যমে ৮০টি ট্রেনের দায়িত্ব দেওয়া হয়েছিল টিটাগর ও বিএইচএলএর এক যৌথ উদ্যোগের হাতে। বাকি ২০০ ট্রেনের বরাত পায় ভারত-রাশিয়া কিনেট রেলওয়ে সলুইশন। সমস্যা এই কিনেট রেলওয়ে সলুইশন নিয়ে। 

কাজ শুরুই হয়নি 

নতুন ট্রেন তৈরির কাজ শুরু হওয়া তো দূরের কথা, এখনও ডিজানের কাজই শুরু হয়নি। জার্মান থেকে এক অভিজ্ঞ ব্যক্তিকে নিয়োগ করার হয়েছিল নতুন বন্দে ভারত স্লিপার ট্রেনের ডিজনের কাজ ত্বরান্বিত করার জন্য। লাভের লাভ হয়, আটকে থাকে কাজ। এখন জানা যাচ্ছে ভারতীয় রেল এই কাজ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে।