কবে ছুটবে দেশের দ্বিতীয় বন্দে ভারত স্লিপার ট্রেন (Vande Bharat Sleeper)? এই প্রশ্ন ছিল সকলের। অবশেষে সকল অপেক্ষার অবসান ঘটিয়ে জানা গেল, আগামী ১৭ জুলাই দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরে শুরু হবে ট্রেনের পথচলা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এদিন দেশের দ্বিতীয় বন্দে ভারত স্লিপার এক্সপ্রেসের উদ্বোধন করবেন। এই অত্যাধুনিক প্রিমিয়াম ট্রেনটি উত্তরপ্রদেশের বারাণসী এবং পাঞ্জাবের ছেহার্তার মধ্যে চলাচল করবে। ট্রেনটির নাম রাখা হয়েছে 'সন্ত রবিদাস এক্সপ্রেস'।
১৭ জুলাই উদ্বোধন হবে দেশের দ্বিতীয় বন্দে ভারত স্লিপরের
উদ্বোধনী অনুষ্ঠানটি পাঞ্জাবের জলন্ধর থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠিত হবে। একই উপলক্ষে, প্রধানমন্ত্রী জলন্ধরের নতুন অ্যাডভান্সড রেলওয়ে স্টেশনটিরও উদ্বোধন করবেন। এমনিতেই ভারতীয় রেল আধুনিক ও দ্রুতগতির ট্রেনের মাধ্যমে তার পরিষেবা প্রসারিত করার জন্য নিরন্তর কাজ করে চলেছে। এই ক্ষেত্রে বন্দে ভারত স্লিপার ট্রেনটিকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচনা করা হচ্ছে। এই ট্রেনটি দূরপাল্লার ভ্রমণকে আরও আরামদায়ক, নিরাপদ ও আধুনিক করে তুলবে।
ট্রেনের সময়সূচি কী হবে?
রেলওয়ে বোর্ড কর্তৃক প্রকাশিত সময়সূচী অনুযায়ী, এই ট্রেনটি বর্তমানে সপ্তাহে তিন দিন চলবে। এটি ১৪৬২৪ এবং ১৪৬২৩ নম্বর ট্রেন হিসেবে পরিচালিত হবে। যাত্রীরা অত্যাধুনিক স্লিপার কোচ, আধুনিক আসন, উন্নত নিরাপত্তা ব্যবস্থা, স্বয়ংক্রিয় দরজা, আধুনিক শৌচাগার এবং বিভিন্ন ডিজিটাল সুযোগ-সুবিধা ভোগ করতে পারবেন।
ট্রেন নং 14624 ছেহার্তা থেকে বারাণসী, এই ট্রেনটি প্রতি বুধবার, শুক্রবার ও রবিবার চলবে। ছেহার্তা থেকে থেকে ছাড়বে দুপুর ২:০৫টো নাগাদ। এরপর অমৃতসরে ঢুকবে দুপুর ২:২৫ মিনিটে। এরপর লখনউতে ঢুকবে পরের দিন সকাল ৭:৩০ মিনিটে। বারাণসীতে আগমন হবে পরের দিন দুপুর ১২:১৫ মিনিটে। অন্যদিকে ট্রেন নং 14623 বারাণসী চেহার্তা, এই ট্রেনটি প্রতি বৃহস্পতিবার, শনিবার ও সোমবার চলবে। বারাণসী থেকে ছাড়বে সন্ধ্যা ৭:০৫টো নাগাদ। ছেহার্তায় ঢুকবে পরের দিন বিকাল ৫:১০ মিনিটে।দূরপাল্লার যাত্রার কথা মাথায় রেখে বন্দে ভারত স্লিপার এক্সপ্রেসটি ডিজাইন করা হয়েছে।
ট্রেনটিতে যাত্রীদের জন্য থাকবে আরামদায়ক স্লিপার বার্থ, উন্নত আলো ব্যবস্থা, চার্জিং পয়েন্ট, সিসিটিভি নজরদারি, জিপিএস-ভিত্তিক তথ্য ব্যবস্থা, অগ্নি নিরাপত্তা সরঞ্জাম, বায়ো-ভ্যাকুয়াম টয়লেট, একটি আধুনিক প্যান্ট্রি ব্যবস্থা এবং উচ্চমানের নিরাপত্তা বৈশিষ্ট্য।

