আজই সবার অ্যাকাউন্টে ঢুকবে ২০০০ টাকা! কীভাবে স্ট্যাটাস চেক করবেন জানুন

PM Kisan Yojana

আজই সবার অ্যাকাউন্টে ঢুকবে ২০০০ টাকা! কীভাবে স্ট্যাটাস চেক করবেন জানুন

Published on:

সৌভিক মুখোপাধ্যায়, হাবড়া: দেশের কোটি কোটি কৃষকদের জন্য রইল বিরাট সুখবর। কেন্দ্র সরকারের জনপ্রিয় কৃষক সহায়তা প্রকল্প প্রধানমন্ত্রী কৃষাণ সম্মান নিধি (PM Kisan Yojana) যোজনার আওতায় নতুন কিস্তির টাকা গতকাল থেকেই সরাসরি কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানো হচ্ছে। হ্যাঁ, গতকাল বিকালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আনুষ্ঠানিকভাবে এই অর্থ বিতরণের সূচনা করেছেন। সরকারি অনুষ্ঠানের মাধ্যমে গুয়াহাটি থেকে সারা দেশের কোটি কোটি কৃষকদের অ্যাকাউন্টে এই টাকা পাঠানো হয়েছে।

কত টাকা পাচ্ছেন কৃষকরা?

সরকারের দেওয়া তথ্য অনুযায়ী, গতকাল থেকে প্রায় ৯.৩২ কোটির বেশি কৃষক পরিবার এই প্রকল্পের সুবিধা পাচ্ছেন। আর সেক্ষেত্রে মোট ১৮,৬৪০ কোটি টাকা সরাসরি কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হচ্ছে। এই প্রকল্পের প্রতি কিস্তিতে ২০০০ টাকা করে দেওয়া হয়, যার ফলে যোগ্য কৃষকরা আজ তাদের অ্যাকাউন্টে ২০০০ টাকা করে পেতে পারেন।

নিজের পেমেন্ট স্ট্যাটাস কীভাবে চেক করবেন?

আপনার অ্যাকাউন্টে টাকা জমা পড়েছে কিনা তা আপনি খুব সহজে অনলাইনের মাধ্যমেই দেখে নিতে পারবেন। এর জন্য আপনাকে শুধুমাত্র নিম্নলিখিত ধাপগুলো অনুসরণ করতে হবে—

  • প্রথমে পিএম কিষানের অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করুন।
  • এরপর হোমপেজে থাকা “Know Your Status” অপশনটিতে ক্লিক করুন।
  • এরপর সেখানে রেজিস্টার্ড মোবাইল নম্বর এবং আধার নম্বর লিখুন।
  • এরপর ক্যাপচা কোড দিয়ে “Get Data” অপশনটিতে ক্লিক করুন।
  • এরপর মোবাইলে আসা ওটিপি ভেরিফাই করলে আপনার কিস্তির বর্তমান অবস্থা দেখতে পাবেন।

আরও পড়ুন: ঠাকুরনগর মতুয়ামেলা উপলক্ষ্যে চালানো হবে ২৮টি স্পেশাল ট্রেন, দেখুন রুট ও সময়সূচি

টাকা না আসলে কী করবেন?

এবার অনেক সময় কিছু সাধারণ সমস্যার কারণে পিএম কিষান প্রকল্পের টাকা অ্যাকাউন্টে ঢুকতে দেরি হতে পারে। সেক্ষেত্রে কয়েকটি বিষয়ে মাথায় রাখতে হবে। প্রথমত, আপনার অ্যাকাউন্টের সঙ্গে ইকেওয়াইসি আছে কিনা সেটা দেখে নিতে হবে। দ্বিতীয়ত, ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে আধার লিঙ্ক করা আছে কিনা তা চেক করতে হবে এবং ব্যাঙ্ক বা জমির তথ্য সঠিক আছে কিনা তা সংশোধন করতে হবে। এই ধরনের ছোট ছোট ভুল করলেই অনেক সময় যোগ্য কৃষকরা এই প্রকল্প থেকে বঞ্চিত হয়। এছাড়াও কোনও সমস্যা থাকলে সরকারি হেল্পলাইন নম্বর ১৫৫২৬১ / ০১১-২৪৩০০৬০৬ এ যোগাযোগ করতে পারেন।

Connect Us ➥