দুই বা তার বেশি সন্তান জন্মালেই মিলবে ২৫,০০০ টাকা! বড় ঘোষণা অন্ধ্রপ্রদেশ সরকারের

Government of Andhra Pradesh

দুই বা তার বেশি সন্তান জন্মালেই মিলবে ২৫,০০০ টাকা! বড় ঘোষণা অন্ধ্রপ্রদেশ সরকারের

Published on:

সৌভিক মুখোপাধ্যায়, হাবড়া: দেশে জনসংখ্যা বৃদ্ধির পাশাপাশি এখন সবথেকে বড় সমস্যা, অনেক রাজ্যে জন্মহার কমে যাচ্ছে। সেই পরিস্থিতি সামাল দিতে এবার নতুন উদ্যোগ নিল চন্দ্রবাবু নাইডু নেতৃত্বাধীন অন্ধ্রপ্রদেশ সরকার (Government of Andhra Pradesh)। পরিকল্পনা অনুযায়ী, এবার কোনও দম্পতি দুই বা তার বেশি সন্তান জন্ম দিলেই তাদেরকে ২৫ হাজার টাকা আর্থিক সহায়তা দেওয়া হবে। আর খুব শীঘ্রই এই প্রকল্পের আনুষ্ঠানিক ঘোষণা হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী।

জন্মহার বাড়ানোর জন্য বিশেষ পরিকল্পনা

বৃহস্পতিবার বিধানসভায় বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, বর্তমানে অন্ধ্রপ্রদেশের জন্মহার মাত্র ১.৫-এ নেমে এসেছে। অথচ একটি স্থিতিশীল জনসংখ্যা বজায় রাখার জন্য এই হার দরকার ২.১। এই পরিস্থিতি বদল করার জন্য সরকার এবার নতুন পরিকল্পনা গ্রহণ করছে। প্রস্তাব অনুযায়ী, কোনও পরিবার দুই কিংবা তার বেশি সন্তানের জন্ম দিলেই সেই দম্পতিকে ২৫,০০০ টাকা করে দেওয়া হবে। এমনকি সন্তানের জন্মের সময়ই এই অর্থ দেওয়া হবে বলে জানানো হয়েছে। মুখ্যমন্ত্রী স্পষ্ট জানান যে, আমরা একটি পদ্ধতির কথা ভাবছি, যেটি জন্মহার বাড়ানোর জন্য কার্যকর হতে পারে। যদি এই উদ্যোগ সফল হয়, তাহলে ভবিষ্যতে রাজ্যের জনসংখ্যার ভারসাম্য আবারও ঠিক হবে।

বেশ কিছু বিশেষজ্ঞদের মতে, জন্মহার কমে গেলে দীর্ঘমেয়াদে অর্থনীতি ও সমাজের উপরে তার বিরূপ প্রভাব পড়ে। আর জনসংখ্যার গড় বয়স বাড়তে থাকলে কর্মক্ষম মানুষের সংখ্যা কমে যায়। যার ফলে উৎপাদনশীলতা ও অর্থনৈতিক প্রবৃদ্ধি ধাক্কা খেতে পারে। আর শুধুমাত্র ভারতবর্ষে নয়, বরং বিশ্বের অনেক দেশ বর্তমানে এই সমস্যার মুখোমুখি। সেই কারণে আগেভাগেই ব্যবস্থা নিতে চলেছে অন্ধ্রপ্রদেশ সরকার।

আরও পড়ুন: বসন্তের আবহে বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে, উত্তরবঙ্গে কেমন থাকবে আবহাওয়া? জানুন আপডেট

কবে ঘোষণা করা হবে?

সরকারি সূত্র মারফৎ জানা যাচ্ছে, চলতি মাসের শেষের দিকেই এই নতুন প্রকল্পের ঘোষণা করা হতে পারে। আর সবকিছু যদি ঠিকঠাক থাকে, তাহলে এপ্রিল মাস থেকে প্রকল্পটি চালু হয়ে যেতে পারে। এই উদ্যোগ কার্যকর হলে এক কথায় মধ্যবিত্ত এবং নিম্নবিত্ত পরিবারগুলি কিছুটা সুরহা পাবে বলেই মনে করা হচ্ছে।

Connect Us ➥