সুদ থেকেই আয় হবে ২,২৪,৯৭৪ টাকা! বাজার কাঁপানো স্কিম পোস্ট অফিসের

Post Office Time Deposit Scheme

সুদ থেকেই আয় হবে ২,২৪,৯৭৪ টাকা! বাজার কাঁপানো স্কিম পোস্ট অফিসের

Published on:

সৌভিক মুখার্জী, কলকাতা: বর্তমান সময়ে অনেকেই এমন বিনিয়োগের মাধ্যম খোঁজেন, যেখানে ঝুঁকি কম আর রিটার্ন বেশি। সেই ক্ষেত্রে বহু মানুষের প্রথম পছন্দের জায়গা পোস্ট অফিসের সঞ্চয় প্রকল্পগুলি। আর সরকারের গ্যারান্টি থাকায় এই ধরনের স্কিমে বিনিয়োগ করলে অর্থের নিরাপত্তা নিয়ে কোনও রকম চিন্তা করতে হয় না। ঠিক তেমনই একটি জনপ্রিয় প্রকল্প হল পোস্ট অফিসের টাইম ডিপোজিট স্কিম (Post Office Time Deposit Scheme), যেখানে তুলনামূলকভাবে কম টাকা বিনিয়োগ করলে কয়েক বছরের মধ্যে মোটা অংকের রিটার্ন আসে।

কী এই পোস্ট অফিসের টাইম ডিপোজিট স্কিম?

বলে রাখি, এই প্রকল্পটি অনেকটা ব্যাঙ্কের ফিক্সড ডিপোজিটের মতোই। কিন্তু এটি পরিচালনা করে থাকে ভারতীয় পোস্ট। ফলে বিনিয়োগের উপর সরকারের গ্যারান্টি ১০০% থাকে। বিনিয়োগকারীরা নিজেদের সুবিধা অনুযায়ী এখানে বিভিন্ন সময়ের জন্য টাকা রাখতে পারে। সেক্ষেত্রে সাধারণত এই স্কিমে ১ বছর, ২ বছর, ৩ বছর বা ৫ বছরের জন্য বিনিয়োগ করা যায়। আর বর্তমানে এই স্কিমে এক বছরের মেয়াদে ৬.৯% সুদ দেওয়া হয়, ২ ও ৩ বছরের মেয়াদে ৭% সুদ দেওয়া হয় আর ৫ বছরের মেয়াদে ৭.৫% সুদ দেওয়া হয়।

২ লক্ষ টাকা বিনিয়োগে কত রিটার্ন মিলবে?

ধরুন, কোনও ব্যক্তি ৫ বছরের মেয়াদে ২ লক্ষ টাকা জমা করলেন। সেক্ষেত্রে ৭.৫% সুদের হারে মেয়াদ শেষে সে হাতে পাবে ২ লক্ষ ৮৯ হাজার ৯৯০ টাকা। অর্থাৎ শুধুমাত্র সুদ থেকেই রিটার্ন আসবে ৮৯ হাজার ৯৯০ টাকা। আর যদি কোনও বিনিয়োগকারী একই সময়ের জন্য ৫ লক্ষ টাকা জমা করে, সেক্ষেত্রে সে সুদ হিসেবে ২ লক্ষ ২৪ হাজার ৯৭৪ টাকা পর্যন্ত আয় করতে পারবে। অর্থাৎ, মেয়াদ শেষে মোট অর্থ দাঁড়াবে ৭ লক্ষ ২৪ হাজার ৯৭৪ টাকা। .

আরও পড়ুন: ব্যাঙ্ক জালিয়াতি হলেও ফেরত মিলবে টাকা! গ্রাহকদের বিরাট সুখবর দিল RBI

এদিকে এই স্কিমের আরও একটি বড় সুবিধা হল করছাড়। ৫ বছরের টাইম ডিপোজিটে বিনিয়োগ করলে ইনকাম ট্যাক্সের ৮০সি ধারা অনুযায়ী সর্বোচ্চ ১.৫ লক্ষ টাকা পর্যন্ত কর ছাড়ের সুবিধা পাওয়া যায়। আর সবথেকে বড় ব্যাপার, এখানে বিনিয়োগ করা খুবই সহজ। কারণ, ন্যূনতম ১০০০ টাকা থেকেই বিনিয়োগ করা যায় আর সর্বোচ্চ বিনিয়োগের কোনও ঊর্ধ্বসীমা নেই। পাশাপাশি সিঙ্গেল এবং জয়েন্ট অ্যাকাউন্ট খুলতে পারবেন। তাই যদি নিরাপদ বিনিয়োগের মাধ্যম খুঁজে থাকেন, তাহলে আজই নিকটবর্তী কোনও পোস্ট অফিসে চলে যান এবং এই স্কিমে বিনিয়োগ করে ভবিষ্যৎকে সুরক্ষিত করে ফেলুন।

Connect Us ➥