দক্ষিণবঙ্গের একাধিক জেলায় কালবৈশাখীর দাপট, সাথে বৃষ্টিপাত! আজকের আবহাওয়া

Weather Update

দক্ষিণবঙ্গের একাধিক জেলায় কালবৈশাখীর দাপট, সাথে বৃষ্টিপাত! আজকের আবহাওয়া

Published on:

সৌভিক মুখোপাধ্যায়, হাবড়া: গরমে হাঁসফাঁস করার দিন শেষ। অবশেষে আসছে স্বস্তির নিঃশ্বাস (Weather Update)। ইতিমধ্যেই মরসুমের প্রথম বৃষ্টিতে ভিজেছে রাজ্যের একাধিক জেলা। আর মঙ্গলবার সকাল থেকেই আকাশে মেঘের আনাগোনা। এমনকি কোথাও কোথাও ঝমঝমিয়ে বৃষ্টি আর কোথাও দমকা হাওয়ার সঙ্গে বজ্রবিদ্যুতের দেখা মিলছে। হাওয়া অফিসের মতে, শক্তিশালী ঘূর্ণাবর্ত এবং নিম্নচাপ অক্ষরেখার প্রভাবে আগামী কয়েক ঘণ্টা রাজ্যের বেশ কিছু জেলায় ঝড়-বৃষ্টির পরিস্থিতি তৈরি হতে পারে।

দক্ষিণবঙ্গে কেমন থাকবে আবহাওয়া?

জানিয়ে রাখি, দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় ইতিমধ্যে বৃষ্টির দেখা মিলেছে। কলকাতা, হাওড়া, হুগলি, বাঁকুড়া, দুই মেদিনীপুর সহ বেশ কিছু জেলায় সকাল থেকেই আকাশ মেঘলা রয়েছে। আর আবহাওয়া দফতর জানিয়েছে, আজ মরসুমের প্রথম কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায়। পূর্বাভাস অনুযায়ী, বজ্রবিদ্যুৎসহ ঝড়-বৃষ্টির সঙ্গে ঘন্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। আর কিছু জেলায় শিলাবৃষ্টির সম্ভাবনা আছে।

আবহাওয়া দফতরের রিপোর্ট অনুযায়ী, আজ বীরভূম, মুর্শিদাবাদ, দুই বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, কলকাতা এবং হুগলি জেলায় ঝড় এবং বজ্রবিদ্যুৎ এর সম্ভাবনা রয়েছে। আর দিনভর আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। দুপুরের পর বা সন্ধ্যার দিকে কোথাও কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। তাপমাত্রার খুব একটা পরিবর্তন হবে না। দিনের তাপমাত্রা থাকতে পারে ৩২ থেকে ৩৪ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। আর রাতের তাপমাত্রা ৪০ থেকে ২৫ এর মধ্যে ঘোরাফেরা করবে। তবে বুধবারের পর থেকে ধীরে ধীরে তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে।

আরও পড়ুন: FD অতীত, এই বিকল্পগুলিতে বিনিয়োগ করলে মিলবে দ্বিগুণ রিটার্ন!

উত্তরবঙ্গে কেমন থাকবে আবহাওয়া?

অন্যদিকে উত্তরবঙ্গেও একই রকম আবহাওয়ার ছবি দেখা দিতে পারে বলে জানাচ্ছে হাওয়া অফিস। পাহাড় এবং ডুয়ার্স অঞ্চলের বেশ কিছু জেলায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এবং কোচবিহার জেলায় বৃষ্টিপাত হতে পারে। আর কিছু কিছু জায়গায় শিলাবৃষ্টিও হতে পারে। পাশাপাশি আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলায় বুধবার পর্যন্ত বিশেষ সতর্কবার্তা জারি করা হয়েছে। আর আগামী সাতদিন উত্তরবঙ্গে তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তনের সম্ভাবনা নেই। পাশাপাশি বাতাসে জলীয় বাষ্পের পরিমাণও কমবে।

Connect Us ➥