বাজারে লঞ্চ হয়ে গেল KKR-র স্কুটার, কিনবেন নাকি?

KKR Electric Scooter See all specifications

বাজারে লঞ্চ হয়ে গেল KKR-র স্কুটার, কিনবেন নাকি?

Bikram Bandyopadhyay

Published on:

বিক্রম ব্যানার্জী, কলকাতা: রাত পোহালেই ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ। এবছর চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে লড়াই করবে প্রত্যেকটি দল। তাদের মধ্যে থেকে কে চ্যাম্পিয়ন হয়ে ওঠে সেদিকে নজর থাকবে সকলের। এরই মাঝে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ শুরুর আগে KKR ভক্তদের বড় সারপ্রাইজ দিল মোটর বাইক প্রস্তুতকারক সংস্থা Hero। Hero Motocorp তাদের ইলেকট্রিক সাব-ব্র্যান্ড ভিডার হাত ধরে একটি নতুন স্কুটার (KKR Electric Scooter) লঞ্চ করেছে বাজারে। এবছরের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে KKR এর জার্সিতে স্পন্সসর হিসেবে নাম রয়েছে Hero র এই সাব ব্র্যান্ডের। এবার তারাই KKR এডিশনের নতুন Vida VX2 Plus স্কুটার বাজারে নিয়ে এল।

Vida VX2 Plus স্কুটারটির ডিজাইন ও বৈশিষ্ট্য

Hero Motocorp তাদের Vida ব্র্যান্ডের KKR এডিশনের স্কুটারটির ডিজাইনের উপর বিশেষ নজর দিয়েছে। এই নতুন সংস্করণের স্কুটারে পরিবর্তনের পাশাপাশি রয়েছে আভিজাত্যের ছাপ। সবচেয়ে বড় কথা স্কুটারটিতে থাকছে KKR এর লোগো সহ সিগনেচার। যা নাইট ভক্তদের আকৃষ্ট করবে বলেই আশা সকলের।

সংস্থাটির দাবি, যাঁরা ক্রিকেট ভালবাসেন বিশেষ করে কলকাতা নাইট রাইডার্স দলের ভক্ত তাঁদের জন্য এই স্কুটারটি হতে চলেছে অসাধারণ এক বিকল্প। গাড়িটির বিভিন্ন অংশে রয়েছে প্রিমিয়াম গ্রাফিক্সের ডিজাইন। এবার যদি এর অন্যান্য বৈশিষ্ট্য সম্পর্কে কথা বলা যায় সেক্ষেত্রে এই গাড়িতে থাকছে 3.44 কিলোওয়াট আওয়ারের শক্তিশালী ব্যাটারি প্যাক। যা একবার ফুল চার্জ করলে চলবে 110 কিলোমিটার পর্যন্ত। এছাড়াও স্কুটারটিতে সর্বোচ্চ গতি থাকছে 80 কিলোমিটার পর্যন্ত। ইলেকট্রিক সেগমেন্টের গাড়িগুলির মধ্যে যা যথেষ্ট।

অবশ্যই পড়ুন: এবার বিরাট কোহলিদের সাথে ভারতীয় দলে খেলবেন ১৫ বছরের এই খুদে!

প্রসঙ্গত, স্বাভাবিকভাবেই সংস্থাটিকে এই স্কুটার কেন কিনবেন ক্রেতারা এমন প্রশ্ন করা হলে, সংস্থাটির তরফে জানানো হয়, অন্যান্য ইলেকট্রিক স্কুটার এর আনুষাঙ্গিক বৈশিষ্ট্যের পাশাপাশি এই গাড়িতে থাকছে 7 ইঞ্চির টিএফটি টাচ স্ক্রিন ডিসপ্লে। যেখানে স্মার্টফোন কানেক্টর, নেভিগেশন ও কল অ্যালার্ট এর সুবিধা থাকবে।। সবচেয়ে বড় কথা, এই গাড়ির ব্যাটারি চার্জ দিতে খুব একটা সময় লাগে না। সঙ্গে রয়েছে দুটি বিশেষ রাইডিং মোড। সবমিলিয়ে চার্জ দেওয়ার চিন্তা ভুলে দূর দূরান্তে পৌঁছানো যাবে এই এক গাড়ি নিয়েই। তাছাড়াও KKR ভক্তরা এই স্কুটারটি কিনে নিজেদের স্ট্যাটাস বজায় রাখতে পারবেন। বলে রাখি, এই মুহূর্তে ভারতের বাজারে গাড়িটির স্টার্টিং প্রাইস 1 লাখ 15 হাজার 990 টাকা।

Connect Us ➥