এবার বিরাট কোহলিদের সাথে ভারতীয় দলে খেলবেন ১৫ বছরের এই খুদে!

Vaibhav Sooryavanshi may join senior India team

এবার বিরাট কোহলিদের সাথে ভারতীয় দলে খেলবেন ১৫ বছরের এই খুদে!

Bikram Bandyopadhyay

Published on:

বিক্রম ব্যানার্জী, কলকাতা: ভারতের সিনিয়র দলে আসতে পারেন মাত্র 15 বছর বয়সী এক ক্রিকেটার। ঘরোয়া এমনকি বিশ্ব ক্রিকেটে যথেষ্ট পরিচিত নাম বৈভব সূর্যবংশী (Vaibhav Sooryavanshi)। আজ অর্থাৎ 27 মার্চ 15 বছরের সিঁড়িতে পা দিয়েছেন এই খেলোয়াড়। এতদিন বয়সটা 14 বছরের গণ্ডিতে আটকে থাকার কারণে সিনিয়র দলের জন্য যোগ্যতা অর্জন করতে পারছিলেন না তিনি। তবে বয়স 15 হতেই অবশেষে বিরাট কোহলিদের দল অর্থাৎ টিম ইন্ডিয়ায় খেলার যোগ্যতা অর্জন করে ফেললেন বিহারের এই ক্রিকেটার।

বিরাট কোহলিদের দলে খেলবেন বৈভব?

দেশকে অনূর্ধ্ব 19 বিশ্বকাপ জিতিয়েছেন বৈভব সূর্যবংশী। ইংল্যান্ডের বিরুদ্ধে ফাইনালের মঞ্চে নিজের দাপুটে ব্যাটিং দিয়ে বৈভব বুঝিয়েছেন বয়স অল্প হলেও ক্রিকেটে তিনি যথেষ্ট বিজ্ঞ। ভারত বিশ্বকাপ জেতার পর অনেকেই মনে করেছিলেন এবার হয়তো বড়দের টিম ইন্ডিয়ায় জায়গা পেয়ে যাবেন বৈভব সূর্যবংশী। তবে সেই পথে বাধা হয়ে দাঁড়িয়েছিল আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের বয়স সংক্রান্ত নীতি।

বিশ্ব ক্রিকেট সংস্থার নিয়ম অনুযায়ী, সিনিয়র দলে খেলার জন্য একজন ক্রিকেটারের ন্যূনতম বয়স হতে হয় 15 বছর। শুক্রবার 14 পূর্ণ হয়ে 15 তে পা দেওয়া মাত্রই ভারতের বড়দের দলে খেলার জন্য পুরোপুরি যোগ্য ক্রিকেটার হয়ে উঠলেন বৈভব সূর্যবংশী। অনেকেই মনে করছেন, এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে নিজেকে মেলে ধরতে পারলে টিম ম্যানেজমেন্টের চোখে পড়ে যাবেন তিনি। আর সেটা হলে হয়তো বিরাট কোহলিদের দলে জায়গা হয়ে যেতে পারে তাঁর।

অবশ্যই পড়ুন: দুই বঙ্গেই টানা ৭২ ঘণ্টা ঝড়-বৃষ্টি সহ চলবে বজ্রপাতের দাপট! আজকের আবহাওয়া

উল্লেখ্য, গতবছর রাজস্থান রয়্যালসের হয়ে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে আত্মপ্রকাশ করেছিলেন বৈভব। এরপর থেকে বিশ্ব ক্রিকেটে যথেষ্ট চর্চিত এই নাম। এ বছরের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগেও একই দলের হয়ে মাঠে নামবেন বিহারের ভূমিপুত্র। লক্ষ্য থাকবে প্রতিটি ম্যাচে রান করা। সেই সাথে নিজের ভবিষ্যতের পথ প্রশস্ত করতে নতুন নতুন রেকর্ড তৈরি করাই সূর্যবংশীর অন্যতম উদ্দেশ্য।

Connect Us ➥