Skip to content
Newz short
  • পশ্চিমবঙ্গ
  • ভারত
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • টেক
  • অটো
  • ব্যবসা
  • টাকা পয়সা
  • আবহাওয়া
  • তথ্য
  • ধর্ম
  • ট্রেন্ডিং
  • আন্তর্জাতিক
  • তথ্য
  • বিনোদন
  • ট্রেন্ডিং
  • ধর্ম
  • টেক
  • খেলা
  • ব্যবসা
  • অটো
টাকা পয়সা

মিনিমাম অ্যাকাউন্ট ব্যালেন্স মেনটেইন না করলেও কাটবে না চার্জ! গ্রাহকদের স্বস্তি দিলেন অর্থমন্ত্রী

মিনিমাম অ্যাকাউন্ট ব্যালেন্স মেনটেইন না করলেও কাটবে না চার্জ! গ্রাহকদের স্বস্তি দিলেন অর্থমন্ত্রী

Bikram Bandyopadhyay
Bikram Bandyopadhyay

Published on: March 10, 2026

Follow

বিক্রম ব্যানার্জী, কলকাতা: দেশের কোটি কোটি ব্যাঙ্ক অ্যাকাউন্টধারীর জন্য অত্যন্ত খুশির খবর (Savings Account)। অর্থমন্ত্রী নির্মলা সীতারমন ইতিমধ্যেই সংসদে স্পষ্ট করে জানিয়েছেন দেশের প্রায় 72 কোটি বেসিক সেভিংস ব্যাঙ্ক ডিপোজিট অ্যাকাউন্টকে মিনিমাম ব্যালেন্স না রাখার জন্য নির্দিষ্ট জরিমানা থেকে মুক্ত করা হল। এর অর্থ, গ্রাহকদের আর বিভিন্ন ব্যাঙ্ক বা আর্থিক প্রতিষ্ঠানে বেসিক সেভিংস ব্যাঙ্ক ডিপোজিট অ্যাকাউন্ট এ মিনিমাম ব্যালেন্স মেনটেইন করার ঝক্কি থাকছে না। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয়, প্রধানমন্ত্রী জন ধন যোজনার আওতাভুক্ত অ্যাকাউন্টগুলিও এবার থেকে জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট হিসেবে চলবে।

গ্রাহকদের স্বস্তি দিলেন অর্থমন্ত্রী

অর্থমন্ত্রীর নির্মলা সীতারমন লোকসভায় লিখিত উত্তরে স্পষ্ট করে জানিয়েছেন, বেসিক সেভিংস ব্যাঙ্ক ডিপোজিট অ্যাকাউন্ট এখন থেকে জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট হিসেবে চালানো যেতে পারে। এক কথায়, নতুন নির্দেশিকা অনুযায়ী, এবার থেকে আর এই ধরনের অ্যাকাউন্টে মিনিমাম ব্যালেন্স মেইনটেইন করার প্রয়োজন নেই। একই সাথে, ন্যূনতম ব্যালেন্স মেইনটেন না করলে কোনও রকম অতিরিক্ত চার্জ লাগছে না। অতিরিক্ত চার্জ ছাড়াই মিলবে ATM থেকে টাকা উত্তোলনের মতো পরিষেবাগুলিও।

কেন্দ্রীয় অর্থমন্ত্রী খুব পরিষ্কার ভাবে বলে দিয়েছেন, দেশের 72 কোটি BSBDA অ্যাকাউন্টের ক্ষেত্রে এখন আর ন্যূনতম ব্যালেন্স মেইনটেইন না করলে অতিরিক্ত টাকা দিতে হবে না গ্রাহকদের। অর্থমন্ত্রীর কথায়, দেশের নিম্ন মধ্যবিত্ত, ক্ষুদ্র আমানতকারী এবং অর্থনৈতিকভাবে দুর্বল অর্থাৎ নিম্ন শ্রেণীর মানুষজন যাতে ব্যাঙ্কিং পরিষেবার সাথে যুক্ত হতে পারেন, দেশের প্রতিটি পরিবার যাতে ব্যাংকিং পরিষেবায় নিজেদের জুড়ে নিতে পারেন সে জন্যেই এমন পদক্ষেপ নেওয়া হয়েছে। তাছাড়াও অনেক সময় ব্যাঙ্কিং পরিষেবার সাথে নিজেকে জুড়তে চাইলেও নানান জটিলতার কারণে পিছিয়ে যান অনেকে। কেন্দ্রীয় মন্ত্রীর দাবি, ব্যাঙ্কিং পরিষেবার ধারণা সাধারণ মানুষের কাছে খুব সহজ করে তুলে ধরাই প্রধান লক্ষ্য সরকারের।

অবশ্যই পড়ুন: “ভোট দিতে পারবেন” SIR নিয়ে বিরাট কথা বলে দিলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি

কেন্দ্রীয় মন্ত্রীর এমন ঘোষনার পর একপ্রকার ধরে প্রাণ ফিরে পেয়েছেন একটা বড় অংশের বিনিয়োগকারী বা গ্রাহক। তবে বলে রাখা প্রয়োজন, BSBDA অ্যাকাউন্ট ছাড়া বাকি সাধারণ সঞ্চয় এবং চলতি প্রকল্পগুলির ক্ষেত্রে ব্যাঙ্কিং নিয়ম অনুযায়ী ন্যূনতম ব্যালেন্স বা মিনিমাম ব্যালেন্স এর নিয়ম থাকবে। সে ক্ষেত্রে ব্যাঙ্কের নির্দেশিকা অনুযায়ী গ্রাহকরা যদি ন্যূনতম অ্যাকাউন্ট ব্যালেন্স না রাখেন সে ক্ষেত্রে পরবর্তীতে ফি দিতে হতে পারে।

Nirmala SitharamanReserve Bank Of IndiaSavings account
Connect Us ➥

Trending

HS Result 2026

কীভাবে দেখবেন সবচেয়ে দ্রুত উচ্চ মাধ্যমিকের রেজাল্ট? রইল সেরা ওয়েবসাইট

May 12, 2026
Madhyamik Result 2026

কীভাবে দেখবেন সবচেয়ে দ্রুত মাধ্যমিকের রেজাল্ট? রইল সেরা ওয়েবসাইট

May 3, 2026
Weather Update,

একাধিক জেলায় দুর্যোগ, বজ্রবিদ্যুৎসহ তুমুল ঝড়বৃষ্টি! আজকের আবহাওয়া ..

April 21, 2026
Fuel Crisis

১ এপ্রিল থেকে দেশের কোনও পাম্পে মিলবে না পেট্রোল?

March 28, 2026
Weather Update

আজও দুই বঙ্গে চরম দুর্যোগ, একাধিক জেলায় শিলাবৃষ্টির সম্ভাবনা! আজকের আবহাওয়া

March 28, 2026
Petrol And Diesel Price

১৫ দিন অন্তর বাড়বে পেট্রোল-ডিজেলের দাম? যা জানাল কেন্দ্র

March 27, 2026
Allahabad High Court on Live In Relationship

“বিয়ের পরেও অন্যের সাথে লিভ ইন করা যাবে” জানাল হাইকোর্ট

March 27, 2026
KKR Electric Scooter See all specifications

বাজারে লঞ্চ হয়ে গেল KKR-র স্কুটার, কিনবেন নাকি?

March 27, 2026
Income Certificate

বাড়ি বসেই বানান ইনকাম বা স্থায়ী বাসিন্দার সার্টিফিকেট, রইল প্রসেস

March 27, 2026
Vaibhav Sooryavanshi may join senior India team

এবার বিরাট কোহলিদের সাথে ভারতীয় দলে খেলবেন ১৫ বছরের এই খুদে!

March 27, 2026

NewzShort is a digital bilingual news platform that delivers reliable, concise, and factual news in both English and Bengali, reaching over 5 million visitors every month. Bengali news and Hindi News.

Click Here for - Hindi News

Quick Links

About Us
Career (Join Us)
Contact Us
Advertise With Us
Editorial Team Info
Funding Information

Site Links

Disclaimer
Privacy Policy
Ethics Policy
Correction Policy
Fact Checking Policy
Terms & condition
Refund & Cancellation Policy

Follow Us

𝐂𝐨𝐩𝐲𝐫𝐢𝐠𝐡𝐭 © Hoodgen Private Limited