সাগর ও বাংলা-ওড়িশা উপকূলে তৈরি হয়েছে নিম্নচাপ। আর এই নিম্নচাপ আগামী দিনে আরও গভীর হবে বলে খবর। বিভিন্ন আবহাওয়াবিদদের আশঙ্কা, ঘূর্ণাবর্ত ও নিম্নচাপের কারণে আজ রবিবার ছুটির দিনে আকাশ ফুঁড়ে প্রবল বৃষ্টিপাত হবে। মূলত ঘূর্ণাবর্তের হাত ধরে সাগরে একটি শক্তিশালী নিম্নচাপ ঘনীভূত হয়েছে। যে কারণে আজ কলকাতা সহ ৬ জেলায় (South Bengal Weather) অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আলিপুর মৌসম ভবন।
নিম্নচাপের জেরে বাংলায় ধেয়ে আসছে প্রবল বৃষ্টি
আইএমডি কলকাতা জানিয়েছে, একটি সক্রিয় মৌসুমী ব্যবস্থার প্রভাবে ২৭শে জুলাই পর্যন্ত দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে চলেছে এবং উপকূলীয় এলাকাগুলিতে এই বর্ষণের তীব্রতা সবচেয়ে বেশি অনুভূত হবে বলে আশঙ্কা করা হচ্ছে। আজ বিশেষ করে পশ্চিম মেদিনীপুরসহ দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরের মতো উপকূলীয় জেলাগুলিতে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
আরও পড়ুনঃ অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে পশ্চিমবঙ্গ সরকারের নতুন বার্তা, চিন্তা মুক্ত হলেন মহিলারা
সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, ঝাড়গ্রাম এবং বাঁকুড়াতেও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। অন্যদিকে আবহাওয়া অফিস মৎস্যজীবীদের আগামী ২৮শে জুলাই পর্যন্ত পশ্চিমবঙ্গ উপকূল বরাবর ও তার বাইরে এবং উত্তর বঙ্গোপসাগরে সমুদ্রে না যাওয়ার পরামর্শও দিয়েছে। কারণ সমুদ্র উত্তাল থাকবে। হাওয়ার গতিবেগ ঘণ্টায় ৫৫ থেকে ৬০ কিমি বেগে হতে পারে।
কেমন থাকবে উত্তরবঙ্গের আবহাওয়া?
এবার আসা যাক উত্তরবঙ্গের আবহাওয়া সম্পর্কে। বর্ষার শুরু থেকেই উপ-হিমালয় অঞ্চলের যে জেলাগুলিতে ইতিমধ্যেই উল্লেখযোগ্য পরিমাণে বৃষ্টিপাত হয়েছে, সেখানে ২৮শে জুলাই থেকে আরও এক দফা ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে।
আরও পড়ুনঃ ৫% DA বাড়াল বিজেপি সরকার, লটারি লাগল সরকারি কর্মীদের
আজ কিছু জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকলেও, মঙ্গলবার থেকে দার্জিলিং, আলিপুরদুয়ার, কালিম্পং ও জলপাইগুড়িতে টানা তিন দিন ভারী বৃষ্টিপাতের প্রবল সম্ভাবনা রয়েছে।

