কীভাবে দেখবেন সবচেয়ে দ্রুত মাধ্যমিকের রেজাল্ট? রইল সেরা ওয়েবসাইট

Madhyamik Result 2026

কীভাবে দেখবেন সবচেয়ে দ্রুত মাধ্যমিকের রেজাল্ট? রইল সেরা ওয়েবসাইট

Published on:

সৌভিক মুখার্জী, কলকাতা: পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে মাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশের (Madhyamik Result 2026) দিনক্ষণ ঘোষণা করা হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ৮ মে শুক্রবার ফলাফল প্রকাশিত হবে। সকাল ৯:৩০ মিনিটে সাংবাদিক সম্মেলন করে ফলাফল ঘোষণা করা হবে, আর ছাত্রছাত্রীরা খুব সহজেই সকাল ১০:১৫ থেকে অনলাইনে তাদের মার্কশিট দেখে নিতে পারবে। তবে কীভাবে নিজের রেজাল্ট অনলাইনে চেক করবেন সেই পদ্ধতি জানাবো এই প্রতিবেদনে।

মাধ্যমিক পরীক্ষার ফলাফল ২০২৬ | Madhyamik Result 2026 |

মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে যে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে সেখানে স্পষ্ট জানানো হয়েছে—আগামী ৮ মে ২০২৬ পরীক্ষার ফল প্রকাশিত হবে। পরীক্ষার্থীরা সকাল ১০:১৫ মিনিট থেকে পর্ষদের অফিসিয়াল ওয়েবসাইট বা মোবাইল অ্যাপের মাধ্যমে নিজেদের রেজাল্ট দেখতে পাবে। তবে হ্যাঁ, অতিরিক্ত ট্রাফিকের জন্য পরীক্ষার্থীরা যাতে সমস্যায় না পড়ে, তার জন্য আমাদের ইন্ডিয়া হুডের অফিসিয়াল পোর্টাল থেকেই তারা খুব সহজেই রেজাল্ট চেক করে নিতে পারবে।

কীভাবে চেক করবেন নিজের রেজাল্ট?

যেমনটা বলা হল, এ বছর মাধ্যমিকের রেজাল্ট ইন্ডিয়া হুড পোর্টালে সরাসরি দেখা যাবে। পরীক্ষার্থীরা সেখান থেকে খুব সহজেই তাদের রোল নম্বর দিয়ে তা চেক করতে পারবে। এর জন্য নিম্নলিখিত ধাপগুলি অনুসরণ করুন—

  • সর্বপ্রথম ফোন বা কম্পিউটারে যে কোনও ব্রাউজার খুলুন।
  • এরপর result.indiahood.in লিঙ্ক ক্লিক করে আমাদের পোর্টালে ভিজিট করুন।
  • এরপর আপনার রোল নম্বর এবং জন্ম তারিখ ইনপুট করুন।
  • তারপর ‘চেক রেজাল্ট’ অপশনটিতে ক্লিক করেই নিজের মার্কশিট দেখে নিতে পারবেন।

জানিয়ে রাখি, এ বছর অর্থাৎ ২০২৬ সালে গত ২ ফেব্রুয়ারি থেকে ১২ ফেব্রুয়ারি পর্যন্ত মাধ্যমিক পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল। সেখানে মোট ২৬৮২টি পরীক্ষা কেন্দ্রে ৯ লক্ষ ৭১ হাজার ৩৪০ জন পরীক্ষার বসেছিল। আর এবার আমাদের ইন্ডিয়া হুড পোর্টালকে পর্ষদের তরফ থেকে অফিসিয়াল পার্টনার হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। যে কারণে খুব সহজেই সেখান থেকে রেজাল্ট চেক করা যাবে।

Connect Us ➥