সৌভিক মুখোপাধ্যায়, হাবড়া: গত ২৮ মে প্রকাশিত হয়েছে মাধ্যমিকের ফলাফল। আর এবার পালা উচ্চমাধ্যমিকের (HS Result 2026)। পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা পরিষদের দেওয়া বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ১৪ মে দ্বাদশ শ্রেণীর ফলাফল প্রকাশিত হবে। সকাল ১০:৩০ মিনিট থেকেই সাংবাদিক মাধ্যমে ফল প্রকাশ করা হবে। আর পরীক্ষার্থীরা সহজেই সকাল ১১টা থেকে তাঁদের রেজাল্ট অনলাইনে চেক করে নিতে পারবে। কিন্তু কীভাবে এক ক্লিকে অনলাইনে রেজাল্ট চেক করবেন? সেই পদ্ধতি তুলে ধরব এই প্রতিবেদনে।
উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল ২০২৬
উচ্চ মাধ্যমিক শিক্ষা পরিষদের তরফ থেকে ইতিমধ্যেই বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। সেখানে স্পষ্ট জানানো হয়েছে যে, আগামী ১৪ মে ২০২৬ ফলাফল প্রকাশ করা হবে। পরীক্ষার্থীরা সকাল ১১টা থেকেই অনলাইনে সংসদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে তাঁদের রেজাল্ট চেক করতে পারবে। কিন্তু অতিরিক্ত ট্র্যাফিকের জন্য সমস্যা হতে পারে। সেই কারণে এবার আমাদের Indiahood পোর্টালকে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ তাদের অফিসিয়াল পার্টনার বানিয়েছে। তাই আমাদের পোর্টাল থেকে খুব সহজেই রেজাল্ট চেক করে নিতে পারবেন।
কীভাবে নিজের রেজাল্ট চেক করবেন?
আমাদের Indiahood পোর্টালের মাধ্যমে নিজের রেজাল্ট চেক করতে হলে শুধুমাত্র নিম্নলিখিত ধাপগুলি অনুসরণ করতে হবে—
- সর্বপ্রথম যে কোনও ব্রাউজারে গিয়ে https://result.indiahood.in/hs/index.html লিংকটি ওপেন করুন।
- এরপর সেখানে আপনার রোল নম্বর এবং রেজিস্ট্রেশন নম্বর দেওয়ার অপশন থাকবে।
- এরপর নিজের অ্যাডমিট কার্ড অনুযায়ী রোল নম্বর এবং রেজিস্ট্রেশন নম্বর ইনপুট করে সাবমিট অপশনটিতে ক্লিক করুন।
- এটুকু করলেই আপনার সামনে রেজাল্ট চলে আসবে, এবং প্রতিটি বিষয় অনুযায়ী নম্বর থাকবে। প্রয়োজনে স্ক্রিনশট করে রাখতে পারেন।
আরও পড়ুন: কীভাবে দেখবেন সবচেয়ে দ্রুত মাধ্যমিকের রেজাল্ট? রইল সেরা ওয়েবসাইট
উল্লেখ্য, এ বছর অর্থাৎ ২০২৬ সালের ১৬ থেকে ২৯ ফেব্রুয়ারি পর্যন্ত উচ্চ মাধ্যমিক পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল। সেখানে আনুমানিক ২৪০০ এর বেশি পরীক্ষাকেন্দ্রে মোট ৭,১০,৮১১ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেছিল। আর এই উচ্চ মাধ্যমিকের ফলাফলের উপরই পড়ুয়াদের আগামী দিনের ভবিষ্যৎ নির্ভর করবে।











