সৌভিক মুখোপাধ্যায়, হাবড়া: ডিজিটাল ইন্ডিয়ার যুগে সাধারণ মানুষের ভোগান্তি কমানোর জন্য এবার বিরাট পদক্ষেপ নিয়েছে পশ্চিমবঙ্গ সরকার। এখন থেকে রাজ্যের গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দাদের ইনকাম সার্টিফিকেট (Income Certificate) কিংবা স্থায়ী বাসিন্দার সার্টিফিকেটের জন্য আর আলাদা করে পঞ্চায়েত অফিসে হাঁটতে হবে না। স্মার্টফোন বা কম্পিউটারের মাধ্যমে ঘরে বসেই ডিজিটাল স্বাক্ষর যুক্ত অরিজিনাল সার্টিফিকেট হাতে পাবেন। নিশ্চয়ই ভাবছেন কীভাবে? জানুন এই প্রতিবেদনে।
কোথা থেকে আবেদন করা যাবে?
রাজ্য সরকারের বিশেষ পোর্টাল WBPMS এর মাধ্যমে এবার থেকে গ্রাম পঞ্চায়েত এলাকার নাগরিকরা এই ডিজিটাল পরিষেবা নিতে পারবে। তবে সঠিক পদ্ধতিতে আবেদন করতে করলে মাত্র ২৪ ঘন্টার মধ্যেই আপনার সার্টিফিকেট তৈরি হয়ে যাবে। আর সেক্ষেত্রে যে ডকুমেন্টগুলো দরকার পড়বে তার মধ্যে উল্লেখযোগ্য হল আবেদনকারীর রঙিন পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ড, আধার কার্ড এবং স্থানীয় পঞ্চায়েত সদস্যের দেওয়া প্রধানের একটি সার্টিফিকেট।
আবেদন কীভাবে করবেন?
ইনকাম সার্টিফিকেটে অনলাইনের মাধ্যমে আবেদন করার জন্য আপনাকে নিম্নলিখিত ধাপগুলি অনুসরণ করতে হবে—
- সর্বপ্রথম WBPMS র অফিশিয়াল পোর্টালে গিয়ে ‘Citizen Corner’ অপশনটিতে ক্লিক করুন। তারপর নিজের মোবাইল নম্বর দিয়ে ভেরিফিকেশনের মাধ্যমে লগইন করুন।
- এরপর নিজের ব্লক, জেলা, গ্রাম পঞ্চায়েতের নাম সিলেক্ট করুন এবং প্রয়োজনের সাংসদের নাম উল্লেখ করতে হতে পারে।
- এরপর নিজের নাম, বাবার নাম এবং সম্পূর্ণ ঠিকানা দিয়ে আবেদন ফর্মটি সম্পূর্ণ নির্ভুলভাবে পূরণ করুন।
- এরপর আপনি ইনকাম নাকি রেসিডেন্সিয়াল সার্টিফিকেট চাইছেন সেটিকে বেছে নিন।
- এরপর আগে থেকে সেভ করে রাখা নথিপত্রগুলি আপলোড করে সাবমিট বাটনে ক্লিক করে দিন।
আরও পড়ুন: এবার বিরাট কোহলিদের সাথে ভারতীয় দলে খেলবেন ১৫ বছরের এই খুদে!
কীভাবে ডাউনলোড করবেন?
আবেদন জমা দেওয়ার সাধারণত ২৪ ঘণ্টা পর আপনাকে পুনরায় ওই পোর্টালে আবার লগইন করতে হবে। তারপর অ্যাপ্লিকেশন স্ট্যাটাস অপশনটিতে যেতে হবে। তবে যদি আপনার আবেদনপত্রটি পঞ্চায়েত প্রধান কিংবা সংশ্লিষ্ট আধিকারিক দ্বারা এপ্রুভ করা হয়ে থাকে, তাহলে সেখানে রেডি টু ডাউনলোড লেখা দেখতে পাবেন। সেখান থেকে সরাসরি ডিজিটাল সই করা রঙিন সার্টিফিকেট ডাউনলোড করে প্রিন্ট আউট করে নিতে পারবেন।











