৭০ কিমি মাইলেজ, দারুণ ফিচার্স! মাত্র ৭০ হাজার টাকায় লঞ্চ হল Hero Passion Plus 2026

Hero Passion Plus 2026

৭০ কিমি মাইলেজ, দারুণ ফিচার্স! মাত্র ৭০ হাজার টাকায় লঞ্চ হল Hero Passion Plus 2026

Published on:

সৌভিক মুখোপাধ্যায়, হাবড়া: গ্রাম এবং ছোট শহরের মানুষদের জন্য সাশ্রয়ী আর নির্ভরযোগ্য বাইক হিসেবে আবারো আলোচনায় আসলো Hero Passion Plus 2026। হ্যাঁ, দারুণ ডিজাইন, কম খরচে রক্ষণাবেক্ষণ আর ভালো মাইলেজের কারণে এটি হতে চলেছে দারুণ বিকল্প। আর নতুন মডেল বাজারে আসার পর আবারো তা গ্রাহকদের দৃষ্টি আকর্ষণ করছে। বিশেষ করে এই বাইকের দাম শুনলে এখন আপনিও কিনতে ছুটবেন। বিস্তারিত জানুন এই প্রতিবেদনে।

শক্তিশালী ইঞ্জিন এবং পারফরমেন্স

নতুন এই Hero Passion Plus 2026 মডেলে রয়েছে একটি 113cc এয়ারকুলড ইঞ্জিন, যেটি 9.15 bhp পাওয়ার উৎপন্ন করতে পারে। আর এই ইঞ্জিনের সঙ্গে যুক্ত রয়েছে 4-স্পিড গিয়ার বক্স, যেটি দৈনন্দিন ব্যবহারের জন্য একেবারে সহজ আর টেকসই। আর বাইকটির ইঞ্জিনের শব্দ তুলনামূলকভাবে কম ও রক্ষণাবেক্ষণ খরচও কম বলেই দাবি করা হচ্ছে সংস্থার তরফ থেকে।

মাইলেজে চমক

গ্রামাঞ্চলে বাইক কেনার ক্ষেত্রে মাইলেজ সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়ায়। আর সেই দিক থেকে Passion Plus 2026 গাড়িটি এগিয়ে। কারণ, কোম্পানির দাবি অনুযায়ী এই বাইকটি প্রতি লিটার পেট্রোলে 70 কিলোমিটার পর্যন্ত মাইলেজ দেয়। এছাড়াও যুক্ত রয়েছে i3S প্রযুক্তি, যেটি ট্রাফিক বা সিগন্যালে দাঁড়িয়ে থাকলে ইঞ্জিনকে স্বয়ংক্রিয়ভাবে বন্ধ করে জ্বালানি সাশ্রয় করতে সাহায্য করে। এমনকি প্রায় 10 লিটার ফুয়েল ট্যাঙ্ক থাকার কারণে এটি একবার ফুল ট্যাঙ্ক করলেই দীর্ঘক্ষণ চলতে পারবে।

বলে রাখি, Passion Plus 2026 মডেলের ডিজাইনও বেশ সহজ আর ক্লাসিক ধাচে রাখা হয়েছে। গাড়িটিতে রয়েছে গোলাকার হেডলাইট, সাধারণ বডি ডিজাইন আর 18 ইঞ্চির স্পোক হুইল। পাশাপাশি কয়েকটি বেসিক রঙের অপশন রয়েছে। সবমিলিয়ে দৈনন্দিন ব্যবহারের জন্য এই গাড়িটিকে বেশ উপযোগী আর টেকসই বলেই মনে করা হচ্ছে। এমনকি অতিরিক্ত ফিচার্সের বদলে ব্যবহারিক সুবিধার দিক থেকেও গুরুত্ব দেওয়া হয়েছে। কারণ, এই গাড়িটিতে রয়েছে অ্যানালগ ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার, সেল্ফ ও কিক স্টার্ট অপশন, সাইড স্ট্যান্ড ইন্ডিকেটর, ট্রিপ মিটার, আরামদায়ক সিটের মতো সব ফিচার্স।

আরও পড়ুন: দুপুর চারটের মধ্যেই পাবেন যুবসাথী ও ক্ষেতমজুরের টাকা! অ্যাকাউন্ট চেক করতে থাকুন

এছাড়াও নিরাপত্তার দিক থেকেও কিছু উল্লেখযোগ্য ফিচার্স রাখা হয়েছে। সামনে 240 মিলিমিটার ডিস্ক ব্রেক থাকছে আর কম্বাইন্ড ব্রেকিং সিস্টেম রয়েছে। পাশাপাশি টিউবলেস টায়ার এবং রিফ্লেক্টর রয়েছে গাড়িটিতে। আর দাম নিয়ে যদি কথা বলি, তাহলে এই বাড়ির এক্স-শোরুম দাম মাত্র 70,961 টাকা। এছাড়াও সহজ কিস্তির সুবিধা রয়েছে। সেক্ষেত্রে মাত্র 2500 টাকা মাসে ইএমআই দিয়েও গাড়িটি বাড়ি আনতে পারবেন।

Connect Us ➥