বিক্রম ব্যানার্জী, কলকাতা: সুরাপ্রেমীদের জন্য সুখবর! এবার থেকে প্রিয় পানীয় (Alcohol Sell) বা মদ কেনার জন্য আর লিকার শপের সামনে লম্বা লাইনে দাঁড়াতে হবে না। এবার থেকে পেট্রোল পাম্প, শপিং মল এমনকি স্থানীয় বাজারের দোকানগুলি থেকেও কিনতে পারবেন মদ। সেই মর্মেই নতুন আবগারি নীতি 2026-27 এ অনুমোদন দিয়েছে চন্ডিগড় প্রশাসন। শোনা যাচ্ছে, চন্ডিগড় এর বিভিন্ন ডিপার্টমেন্টাল সেন্টার এমনকি মুদির দোকানেও পাওয়া যেতে পারে সুরাপানীয়।
পেট্রোল পাম্প এবং শপিংমলে পাওয়া যাবে মদ
চন্ডিগড় প্রশাসনের নতুন অবগারী নীতি অনুযায়ী, এবার থেকে চন্ডিগড় এর বিভিন্ন পেট্রোল পাম্প এবং শপিং মলের 300 বর্গফুট আয়তনের অনুমোদিত দোকানে মদ আমদানি এবং বিক্রির অনুমোদন দেওয়া হবে। যদিও ইতিমধ্যেই কম করে 97টি দোকান ওয়াইন, বিয়ার বিক্রির অনুমোদন পেয়ে গিয়েছে। ধাপে ধাপে বাকি দোকানগুলিকেও অনুমোদন দেবে চন্ডিগড়ের সরকার।
চন্ডিগড় প্রশাসনের তরফে একেবারে খোলাখুলি জানানো হয়েছে, এ বিশেষ প্রক্রিয়ার মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে সহজে অ্যালকোহল পৌঁছে দেওয়ার পাশাপাশি মদ নিয়ে কালোবাজারি বা ব্ল্যাকে মদ বিক্রি বন্ধ করতে চাইছে সরকার। এক কথায় অবৈধ কার্যকলাপ বন্ধ করে যাতে সাধারণ ক্রেতারা সহজে এবং নিরাপদে মদ কিনতে পারেন সেই দিকটাই নিশ্চিত করতে চাইছে চণ্ডীগড় প্রশাসন।
অবশ্যই পড়ুন: যাঁদের এখনও যুবসাথী ঢোকেনি তাঁদের কবে ঢুকবে? জানালেন মুখ্যমন্ত্রী
বসানো হবে অ্যালকোহল মিটার
চন্ডিগড় এর বিভিন্ন হোটেল থেকে শুরু করে বার এমনকি রেস্তোরাগুলিতে ক্রেতাদের দায়িত্বশীল মদ্যপান নিশ্চিত করতে বসানো হবে অ্যালকোহল মিটার। এ বিশেষ যন্ত্রের মাধ্যমে ক্রেতাদের শরীরে অ্যালকোহলের পরিমাণ বা মাত্রা মাপা হবে। আসলে, ক্রেতারা যাতে নির্ধারিত পরিমানের তুলনায় বেশি মদ্যপান না করেন সেটা নিশ্চিত করতেই এই নয়া ব্যবস্থা।












