দক্ষিণবঙ্গে মুড বদল আবহাওয়ার, রবিবার থেকে বৃষ্টির সম্ভাবনা! ভিজবে কোন কোন জেলা?

Weather Update

দক্ষিণবঙ্গে মুড বদল আবহাওয়ার, রবিবার থেকে বৃষ্টির সম্ভাবনা! ভিজবে কোন কোন জেলা?

Published on:

সৌভিক মুখোপাধ্যায়, হাবড়া: অবশেষে বাংলার আবহাওয়া পরিবর্তনের সম্ভাবনা। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে রাজ্যের বিভিন্ন জেলায় বৃষ্টি এবং দমকা হাওয়ার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে রবিবার থেকে দক্ষিণবঙ্গের একাধিক জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে বলে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর (Weather Update)।

দক্ষিণবঙ্গে কবে থেকে শুরু হবে বৃষ্টি?

হাওয়া অফিস বলছে, দক্ষিণবঙ্গে আপাতত আজ অর্থাৎ শনিবার পর্যন্ত শুষ্ক আবহাওয়া থাকবে। কিন্তু রবিবার থেকে আবহাওয়া বদল হতে শুরু করবে। ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, দুই বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া এবং হুগলি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এমনকি কিছু কিছু এলাকায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টিপাত হতে পারে। রবিবার থেকে সোমবার বৃষ্টির পরিমাণ কিছুতে বাড়তে পারে। আর মঙ্গলবার বুধবার রাজ্যের বিভিন্ন জেলায় বিক্ষিপ্ত থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে।

এদিকে কলকাতাতেও আবহাওয়ার পরিবর্তন ধীরে ধীরে অনুভূত হচ্ছে। শনিবার সকালে শহরের বেশ কিছু এলাকায় হালকা কুয়াশা দেখা গিয়েছে। দিনের বেলায় আংশিক মেঘলা থাকতে পারে। তাপমাত্রার কিছুটা হেরফের লক্ষ্য করা যাচ্ছে। শনিবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৩.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় প্রায় ২ ডিগ্রি বেশি। আর শুক্রবার সর্বোচ্চ তাপমাত্রা পৌঁছেছিল ৩১.১ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় সামান্য হলেও কম। বাতাসে আর্দ্রতার পরিমাণ মোটামুটি ৫০ থেকে ৯৪ শতাংশের মধ্যে।

আরও পড়ুন: ১ এপ্রিল থেকে বদলে যাচ্ছে প্যান কার্ডের একাধিক নিয়ম! স্বস্তি পাবে আমজনতা?

উত্তরবঙ্গের আবহাওয়া

হাওয়া অফিসের রিপোর্ট অনুযায়ী, উত্তরবঙ্গে আবহাওয়া পরিবর্তনের প্রভাব পড়তে পারে। বিশেষ করে পাহাড়ি জেলাগুলিতে হালকা বৃষ্টিপাত এবং বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে। শনিবার দার্জিলিংয়ে বিচ্ছিন্নভাবে বজ্রবিদ্যুৎ এর পূর্বভাস জারি করা হয়েছে। আর রবিবার থেকে দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়ি জেলাতেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে।

Connect Us ➥